বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে সোহেল তাজের পোস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে প্রকাশ্যে জনসমক্ষে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক পোস্টে ওই ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।

পোস্টে বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে সোহেল তাজ লেখেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র/দেশ হিসেবে আমাদের সত্তা আর উৎসের কেন্দ্রবিন্দু এবং মুক্তিযোদ্ধারা হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ সন্তান।’

‘এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’

গত ২২ ডিসেম্বর দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে (৭৮) জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। পরে রাতে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সারা দেশে মুক্তিযোদ্ধা ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের শাস্তি দাবি করেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit