বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নতুন প্রেস সচিব নিয়োগ পেয়েছেন তথ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. সরওয়ার আলম। সচিব পদমর্যাদায় তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‌‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন।

যোগদানের তারিখ থেকে সারওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন। তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব (জনসংযোগ) দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ ও কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) ছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (যুগ্ম-সচিব) থাকার সময় তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit