শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিত্তিহীন: পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।  ওই কর্মকর্তা বলেছিলেন, পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তৈরি করছে। যা যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘উদীয়মান হুমকি’ হয়ে উঠছে। মার্কিন কর্মকর্তার বক্তব্যকে ভিত্তিহীন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিপরীতে বলে অভিহিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, এই অভিযোগগুলো, ভিত্তিহীন, যৌক্তিকতা এবং ইতিহাসের অনুভূতি বর্জিত। শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। বিবৃতি পাক মুখপাত্র বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং সরবরাহের উপায় সম্পর্কে কথিত হুমকির ধারণা, মার্কিন কর্মকর্তার দ্বারা উত্থাপিত দুর্ভাগ্যজনক।
পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অভিযুক্ত ভূমিকার জন্য আখতার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল এবং রকসাইড এন্টারপ্রাইজ সহ ইসলামাবাদ-ভিত্তিক ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং করাচির বেসরকারি সংস্থাগুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের করে।  

পরে বৃহস্পতিবার হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠেছে।

ফিনারের বক্তব্যের জবাবে মুখপাত্র মুমতাজ জাহরা দুঃখ প্রকাশ করে বলেন, পাকিস্তানকে প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অন্যায়ভাবে এক পাল্লায় ফেলা হচ্ছে। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানকে তুলনার এই ইঙ্গিত যুক্তিহীন এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সহযোগিতামূলক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৫৪ সাল থেকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র ইতিবাচক এবং বহুমুখী সম্পর্ক উপভোগ করে আসছে। সাম্প্রতিক মার্কিন অভিযোগগুলো বিশেষ করে কোনও প্রমাণ ছাড়াই, এই সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে।

এই সমালোচনা ভারতের স্বার্থ দ্বারা প্রভাবিত ও এটি আঞ্চলিক নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করছে বলে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। মুখপাত্র বলেন, আমাদের প্রতিবেশী শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রকাশ উপেক্ষা এবং আড়াল করে, পাকিস্তানের সক্ষমতা নিয়ে মার্কিন উদ্বেগ স্পষ্টতই অন্যদের প্ররোচনায় সংঘটিত হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit