শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

পিটিআইয়ের সঙ্গে আলোচনা: উচ্চ পর্যায়ের কমিটি গঠন শাহবাজের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা কাটাতে দেশটির সরকার এবং ইমরান খানের দল পিটিআইয়ের মধ্যে আলোচনার পথ আরও খানিকটা এগিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রোববার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছেন। যে কমিটিতে থাকা ক্ষমতাসীন জোট সরকারের শরীক দলের সিনিয়র সদস্যরা পিটিআইয়ের সঙ্গে আলোচনা শুরু করবেন। 

পিটিআই এর আগে সরকারের বিরুদ্ধে গণ-অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছিল। মূলত সেই প্রেক্ষিতেই রাজনৈতিক অস্থিরতা কাটাতে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রেক্ষিতে পিটিআইও তাদের পক্ষ থেকে একটি আলোচনা কমিটি গঠন করেছে। আর এর মাধ্যমে তারা উপলব্ধি করেছে যে, সংঘর্ষের নীতি অব্যাহত রাখা সম্ভব নয়।

জানা গেছে, ক্ষমতাসীন জোটের কমিটিতে ডেপুটি প্রধানমন্ত্রী ইশকাক দার, রানা সানাউল্লাহ, সিনেটর ইরফান সিদ্দিকি, রাজা পেরভেজ আশরাফ, নাবিদ কামর, ড. খালিদ মাকবুল সিদ্দিকি, আবদুল আলীম খান এবং চৌধুরী সালিক হুসেইন অন্তর্ভুক্ত রয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিকের সুপারিশে এই কমিটি গঠিত হয়েছে। 

এদিন স্পিকার আয়াজ সাদিকের প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আলোচনার সময় জাতীয় নিরাপত্তা ও স্বার্থের প্রতি প্রাধান্য দেওয়া হবে। শাহবাজ শরীফ বলেন, ‘আমাদের অস্তিত্ব মূলত পাকিস্তানের অস্তিত্বের ওপর নির্ভরশীল’।

এর আগে শনিবার স্পিকার আয়াজ সাদিক নিশ্চিত করেন যে, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং আলোচনার জন্য কমিটি গঠনের অনুরোধ করেছেন। সরকারের প্রতি পিটিআইয়ের আস্থা সংকটের কারণেই মূলত এই আলোচনা শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, পিটিআই নেতা গোহর খান শনিবার আদালতে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, ‘আলোচনা হবে। কারণ এটিই একমাত্র সমাধান। অন্যাথায় গণ-অসহযোগ আন্দোলন শুরু হবে’। তবে শাহবাজ শরীফের সরকার বলেছে, গণ-অসহযোগ আন্দোলনের হুমকির মধ্যে আলোচনা এগোবে না। সূত্র: জিও নিউজ

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit