বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

ওবামার প্রিয় ১০ সিনেমার তালিকা প্রকাশ, প্রথম নামটি অবাক করবে!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শেষ হয়ে এলো আরও একটি বছর। এরই মধ্যে সারা বিশ্বজুড়ে শুরু হয়েছে ফিরে দেখার পালা। বাদ পড়েননি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ওবামাও। অন্ধ্রপ্রদেশের কন্যার বানানো ছবি, যা কিনা একান্তই ভারতীয় প্রেক্ষাপটে নির্মিত, তা-ই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পছন্দ তালিকার প্রথমে নাম তুলেছে।

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডলে বারাক ওবামা শেয়ার করে নেন ২০২৪ সালে দেখা তার সেরা কিছু ছবির নাম। আর সেখানেই উল্লেখ রয়েছে পায়েল কাপাডিয়ার ছবি— ‘অল উই ইমেজিন অ্যাজ লাইফ’। 

শুধু তাই নয়, সাবেক প্রেসিডেন্টের পছন্দের তালিকায় একেবারে প্রথম নামটিই পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমেজিন অ্যাজ লাইফ’। এর পরে রয়েছে ‘কনক্লেভ’, ‘দ্য পিয়ানো লেসন’, ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’, ‘ডিউন: পার্ট টু’, ‘ডিডি’, ‘সুগারকেন’, ‘আ কমপ্লিট আননোন’। এক্স হ্যান্ডলে এ তালিকার ওপরে লেখা রয়েছে— ‘২০২৪ সালে বারাক ওবামার পছন্দের ছবি’। তিনি ক্যাপশনে লিখেছেন— কয়েকটি ছবি যা এ বছর দেখে ফেলার পরামর্শ দেব।

গত মে মাসে ‘অল উই ইমেজিন অ্যাজ লাইট’ ছবির জন্য গ্রাঁ প্রি সম্মান পান ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া। প্রায় ৩০ বছর পর কোনো ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবের প্রথম সারিতে মনোনয়ন পেয়েছিল এ বছর। কানের সর্বোচ্চ সম্মান পাম ডিওর অল্পের জন্য হাতছাড়া হলেও উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি পুরস্কার জিতেছেন পায়েল। স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit