শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

পাঁচ ঘণ্টার কম সময়ে সিরিয়ায় ৬০টির বেশি ইসরায়েলি বিমান হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিমান হামলা তীব্রতর হয়েছে এবং পাঁচ ঘণ্টারও কম সময়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ৬০টির বেশি হামলা চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ব্রিটিশভিত্তিক এনজিও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস

এনজিওটি তাদের প্রতিবেদনে বলেছে- এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শুরু শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায়। ৬১টি বিমান হামলা সিরিয়ার ভূখণ্ডে পরিচালিত হয়েছে এবং এই আক্রমণ এখনও চলছে।

হামলাগুলো মূলত সামরিক অবকাঠামো এবং অস্ত্রের গুদামগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে।  এসব গুদামে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, মর্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মজুদ ছিল, যা ধ্বংস করার লক্ষ্যেই ইসরায়েলের এই হামলা।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit