শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

ঘূর্ণিঝড় চিডোর আঘাতে ফ্রান্সে নিহত ১৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় চিডো। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। খবর আরব নিউজের। 

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ফরাসি-ভারত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল মায়োটে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়টি মায়োটের শান্টিটাউনে আঘাত হানার পর মোজাম্বিকের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে বলে জানা গেছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটাইলিআউ সতর্ক করেছেন যে, ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ঘূর্ণিঝড় চিডোর কারণে মায়োটে অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গভর্নর ফ্রাঁসোয়া-জাভিয়ের বিউভিল সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

গভর্নর বলেন, ঘূর্ণিঝড় চিডো অত্যন্ত তীব্র ঝড়। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে (১১২ মাইল) বলে উল্লেখ করা হয়েছে।

সূত্রঃ আরব নিউজ 

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit