শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

প্রথমবারের মতো ইউক্রেনযুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। দীর্ঘ এই যুদ্ধে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়ে রুশ বাহিনীর। এবার রাশিয়ার সেনাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো মিত্রদেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি করেছেন।

শনিবার জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের ওপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন।

জেলেনস্কি তার যুদ্ধকালীন নিয়মিত ভাষণে বলেন, ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক উত্তর কোরীয় সেনা অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জেনেছেন তারা।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান, উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এবং এ মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, “আমাদের কাছে যে তথ্য আছে, তাতে এ ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে।”

ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এ যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করেছে। এ অবস্থায় কিয়েভের প্রতি পশ্চিমা মিত্রদেশগুলোর নতুন করে জোরাল সমর্থন কামনা করে তিনি বলেন, এ নিয়ে আগামী সপ্তাহে তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন।

ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণ করার এ খবর স্বীকার বা অস্বীকার, কোনওটিই করেনি রাশিয়া। সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit