শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সিরিয়ায় সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এর আগে তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়েছে যারা গত সপ্তাহে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছে। এরইমধ্যে তুরস্ক শনিবার দামেস্কে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে। 

বিদ্রোহী গোষ্ঠীর দেয়া প্রথম বিবৃতিতে, নতুন প্রশাসন ঘোষণা দিয়েছে যে তারা সমস্ত সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে যথাযথ সম্মান করবে। রোববার আঙ্কারায় সাংবাদিকদের গুলার আরও বলেন, আমরা মনে করি যে নতুন প্রশাসনকে সুযোগ দিলে তারা কী করতে পারে তা আমাদের দেখা উচিত।

তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সামরিক সহযোগিতার কথা বিবেচনা করছে কিনা জানতে চাইলে গুলার বলেন, আঙ্কারা ইতিমধ্যেই অনেক দেশের সঙ্গে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি করেছে। তিনি বলেন, যদি নতুন প্রশাসন অনুরোধ জানায় তাহলে তারা প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত।

২০১৬ সাল থেকে, তুরস্ক তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে উত্তর সিরিয়ায় চারটি সামরিক অভিযান চালিয়েছে।
 
এ বিষয়ে গুলার আরও যোগ করেন, আঙ্কারা সিরিয়ায় নতুন প্রশাসনের সঙ্গে তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি নিয়েও আলোচনা ও পুনর্মূল্যায়ন করতে পারে যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়।
 
এর আগে আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে পুনর্গঠন করতে বেশ কয়েকটি প্রস্তাবনাসহ একটি গঠনমূলক পরিকল্পনা পেশ করে দেশটির নতুন প্রশাসন। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit