বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

কপিল দেবকে ছাড়িয়ে শীর্ষে বুমরাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : বাজে আবহাওয়ার কারণে ব্রিসবেন টেস্টের প্রথম দিনে মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। আজ রোববার দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১৫২ এবং স্টিভ স্মিথ ১০১ রান করে আউট হয়েছেন। অজিদের দাপটের দিনেও বুমরাহ ২৫ ওভার বল করে মাত্র ৭২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন। দুই সেঞ্চুরিয়ান হেড ও স্মিথকে তো ফিরিয়েছেনই, টপ ও মিডল অর্ডারের একমাত্র মার্নাস লাবুশেন বাদে সবাইকে নিজের শিকারে পরিণত করেন বুমরাহ।

গ্যাবায় ৫ উইকেট শিকার করে রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছেন বুমরাহ। এশিয়ার বাইরের চার দেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডে এই নিয়ে অষ্টমবারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন এই ৩১ বছর বয়সী। প্রথম ভারতীয় বোলার হিসেবে এই চার দেশে অষ্টমবারের মতো টেস্টের এক ইনিংসে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন তিনি। সেই সঙ্গে পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি পেসার কপিল দেবকে।

কপিল দেব ১৩১ টেস্টের ক্যারিয়ারে ৭ বার এমন কীর্তি গড়লেও বুমরাহর তাকে ছাড়িয়ে যেতে খেলতে হয়েছে মাত্র ৪৩ টেস্ট।এশিয়ার বাইরে সব মিলিয়ে টেস্টে ১০বার ৫ উইকেট শিকার করেছেন বুমরাহ। ৯বার ৫ উইকেট শিকার করে তার পেছনে কপিল দেব। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় সর্বোচ্চ ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তিও বুমরাহর।

৯বার ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন (১১) এবং নাথান লায়ন (১০) তাদের ওপরে আছেন। ২০২৪ সালে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিও বুমরাহ। ২০ টেস্টে ৭৩ উইকেট শিকার করেছেন তিনি।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit