বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ঝড়ে রাশিয়ার ট্যাংকার ভেঙে কৃষ্ণসাগরে ছড়াচ্ছে তেল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সাউদার্ন ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, একটি ট্যাংকার অর্ধেক ভেঙে গেছে এবং প্রবল ঝড়ের মধ্যে সেটি ডুবে যাচ্ছে। এ সময় আশেপাশের সাগরের পানিতে তেল ভাসতে দেখা গেছে।

 এ ঘটনায় অন্তত একজন ক্রু নিহত হয়েছেন। দ্বিতীয় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সেটি চলছিল বলে জানা গেছে। ঘটনাটি কের্চ প্রণালীতে ঘটেছে। যা রাশিয়াকে অধিকৃত ক্রিমীয় উপদ্বীপ থেকে আলাদা করেছে।

এদিকে তাস নিউজ এজেন্সি জানিয়েছে, টাগবোট, হেলিকপ্টার এবং ৫০ জনেরও বেশি কর্মীকে নিয়ে একটি উদ্ধার অভিযান চলছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, এ ঘটনায় কোনো অবহেলা আছে কিনা তা তদন্ত করছে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার ফেডারেল সাগর ও অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা রোসমোরেচফ্লট এক বিবৃতিতে লিখেছে, কৃষ্ণসাগরে ঝড়ের কবলে পড়ে ভলগোনেফ্ট-২১২ এবং ভলগোনেফ্ট-২৩৯ ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
জাহাজ দুটির একটিতে মোট ১৫ জন এবং দ্বিতীয়টিতে ১৪ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার ফলে সাগরের পানিতে তেল ছড়িয়ে পড়েছে বলেও জানানো হয়েছে।
 
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুটি ট্যাংকারেরই প্রায় ৪,২০০ টন তেল লোডিং ক্ষমতা রয়েছে। তবে কী পরিমান তেল পানিতে পড়েছে তার হিসাব দেয়া সম্ভব হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit