মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 

দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. মঈন খানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের এই বৈঠককে অতীব গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রবিবার মঈন খানের গুলশানের বাসভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগের দিন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গেও ড. মঈন খানের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিকসহ সার্বিক অবস্থা তুলে ধরতেই এই বৈঠকের আয়োজন। সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, দেশের ভবিষৎ রাজনৈতিক অঙ্গনে বিএনপির অবশ্যম্ভাবী ভূমিকার বিষয়টি বিবেচনায় রেখেই এই আলোচনার অবতারণা হয়েছে। 

ধারণা করা হচ্ছে যে, দেশের আগামী রাজনৈতিক পরিস্থিতি তথা চীন-বাংলাদেশ ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো আজকের আলোচনায় প্রাধান্য পেয়েছে। স্বাধীনতা পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং দুই দেশের মধ্যে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অতীত বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হলে দু’দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রা অর্জন করবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। তাছাড়া দক্ষিণ এশিয়া অঞ্চলের ভূরাজনৈতিক প্রেক্ষাপটেরও সম্ভাব্য পরিবর্তনের প্রশ্নটিও আলোচনায় সামনে উঠে আসে বলে সূত্র জানায়।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit