রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

জাতিসংঘের আরও শক্তিশালী সহযোগিতা চায় ঢাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রা বজায় রাখতে জাতিসংঘের আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে ঢাকা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসের নেতৃত্বে জাতিসংঘের কান্ট্রি টিম (ইউএনসিটি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনকে তাদের চলমান কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন। 

এতে আরও জানানো হয়, বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যৌথ পদক্ষেপের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। বৈঠককালে পররাষ্ট্র সচিব ইউএনসিটির কাছে বহুপক্ষবাদের ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বনেতা হিসেবে আবির্ভাবের কথা তুলে ধরেন।

ইউএনসিটি দলে ইউএনএইচসিআর, আইওএম, ইউএন উইমেন, ইউএনএফপিএ, ইউনেস্কো, ইউনিসেফ, এফএও, ইউএনআইডিও, ইউএনওডিসি, আইএফএডি, ইউএনওপিএস, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউএনডিপি এবং আইএলওসহ বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। 

ব্রিফিংয়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক মানব উন্নয়ন, টেকসই, স্বাস্থ্য ও প্রাণবন্ত পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং লিঙ্গ সমতাসহ ইউএনসিটির অধীনে বাংলাদেশে পরিচালিত কৌশলগত অগ্রাধিকার ক্ষেত্রগুলো তুলে ধরা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit