শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

রাশিয়া ‘সর্ববৃহৎ নিরাপত্তা হুমকি’ : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিগা রাশিয়াকে ‘সম্মিলিত নিরাপত্তার জন্য সর্ববৃহৎ হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার মাল্টায় ওএসসিই (অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ) এর এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী সিবিগা বলেন, রাশিয়া সংস্থার কোনো অংশীদার নয়; বরং এটি ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। এছাড়াও তিনি লাভরভকে সরাসরি ‘যুদ্ধাপরাধী’ বলে উল্লেখ করেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে ওএসসিই এর এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের জন্য আয়োজিত এই বৈঠক উত্তেজনার পরিবেশ সৃষ্টি করে।

উল্লেখ্য, ইউক্রেন এবং পশ্চিমা মিত্ররা রাশিয়াকে আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে আসছে। অন্যদিকে, রাশিয়া তাদের কার্যক্রমকে আত্মরক্ষামূলক এবং জাতীয় স্বার্থ রক্ষার অংশ বলে দাবি করছে।

এই বৈঠকের মাধ্যমে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের কারণে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit