শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

উত্তর কোরিয়া-রাশিয়া কৌশলগত চুক্তি কার্যকর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক সামরিক চুক্তি দু’দেশের আনুষ্ঠানিক অনুমোদনের ফলে কার্যকর হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

মস্কোতে দু’দেশের সহকারী পররাষ্ট্র মন্ত্রীদের অনুমোদন পেপার বিনিময়ের মাধ্যমে বুধবার (৪ ডিসেম্বর) এই সামরিক চুক্তি কার্যকর হয়।  

ঘটনাটা তখন ঘটছে যখন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াতে ১০ হাজার সৈন্য প্রেরণের অভিযোগ এনেছে। যেসব সৈন্য ইউক্রেনের বিপক্ষে লড়বে। 

গত বছরের জুনে পিয়ংইয়ং এ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে কিম জং উন এবং পুতিন এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত কোনো দেশ যদি অন্য কোনো দেশ দ্বারা আক্রান্ত হয়, তাহলে দেশ দু’টি কোনো বিলম্ব না করে পরস্পরকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে একত্রে বিরুদ্ধাচারণ করবে। 

এক বহু পাক্ষিক পৃথিবী গড়ার লক্ষ্যে রাশিয়ার পার্লমেন্ট গত মাসে এ চুক্তির পক্ষে সর্বসম্মভাবে ভোট দেয়। পিয়ংইয়ং এক ডিক্রির মাধ্যমে এর অনুমোদন দেয়।    

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্কের উন্নতি ঘটে। 

সূত্র : রয়টার্স।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit