বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি :সংবাদ প্রকাশের জের ধরে সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তকে খুঁজে বেড়াচ্ছেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকরা।

বুধবার রাতে দফায় দফায় কুড়িগ্রাম প্রেসক্লাবসহ জেলা সদরের বিভিন্ন মোড়ে বিএনপি নেতা আব্দুল খালেকের সমর্থকরা ওই প্রতিনিধিকে খোঁজেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক সুজন মোহন্ত। সমকালে গত ২ ডিসেম্বর ‘কমিটি বাণিজ্যে তৎপর বিএনপি নেতা খালেক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

অভিযোগে সুজন মোহন্ত জানান, ওই প্রতিবেদন প্রকাশের জের ধরে বুধবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপি নেতা আব্দুল খালেকের সমর্থক কুড়িগ্রাম জেলা কৃষক দলের রিপন রহমান ও জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মহুবর রহমান সহ অজ্ঞাত কয়েকজন কুড়িগ্রাম প্রেসক্লাবে, শহরের ঘোষপাড়ায় চক্ষু হাসপাতালের সামনে এবং কলেজ মোড়স্থ কুড়িগ্রাম সাংবাদিক ফোরাম কার্যালয়ে তাকে খোঁজেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজসহ দেখা পেলে প্রাণনাশের হুমকি দেন।

সাংবাদিক সুজন মোহন্ত, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, দৈনিক সমকাল।

বিষয়টি সেখানে উপস্থিত সাংবাদিকরা নিশ্চিত করেছেন। ঘটনাটি কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিনকে অবহিত করলে শহরে পুলিশ টহল জোরদার করেন। বিএনপির ঐ নেতাদের প্রাণনাশের হুমকির কারণে সুজন মোহন্ত কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেন।

এই উদ্ভুত পরিস্থিতি সৃষ্টিকারী বিএনপি রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে তার মুঠোফোনে(০১৭১৭০৬২১৭৭) যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বলেন, সাংবাদিক সুজন মোহন্তের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

কিউএনবি/বিপুল/০৫.১২.২০২৪/সন্ধ্যা ৬.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit