রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংখ্যালঘু ইস্যুতে আজ কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের অবহিত করার পাশাপাশি ইসকনসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রসঙ্গ তুলে ধরা হবে।

আজ সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, রবিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশনে চিঠি পাঠিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিংয়ে ঢাকার রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধান ছাড়াও যেকোনও কূটনীতিকই এতে অংশ নিতে পারবেন। তবে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার আমন্ত্রণ জানানো হয়নি।

সোমবারের ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করবে সরকার। ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়েও আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হবে।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসব সংবাদকে অসত্য বলে দাবি করে আসছেন।

সোমবার অনুষ্ঠেয় ব্রিফিংয়ে সরকারের এই বক্তব্যের পক্ষে দালিলিক প্রমাণ উপস্থাপন করা হবে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো জানানো হবে। পাশাপাশি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের হামলা শুরু করা এবং আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা। এ ঘটনায় দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ হলেও কোনও পাল্টা আক্রমণের ঘটনা না ঘটার বিষয়টিও তুলে ধরা হবে।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit