রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

এমন বাংলাদেশ চাই যেখানে কেউ লাঞ্ছিত হবে না : ডা. শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে। কিন্তু এদেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। আমরা ধৈর্য ধরেছি দেশের মানুষকে শান্ত করেছি। এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধ ভাবে শান্তিতে বসবাস করবে। কোন ধর্মীয় উপাসনালয় কাউকে পাহারা দিতে হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোর্ট কাচারি অফিস আদালতে কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। কৃষক তার ফসলের নায্য দাম পাবেন। শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না। সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেওয়া হবে।

তিনি সোমবার সকাল সাড়ে ৮টায় ঝালকাঠির দলীয় কর্মীদের দায়িত্বশীল সম্মেলনে এ কথা বলেন। 

জামায়াতে ইসলামীর আমির বলেন, এই বাংলাদেশে যার যার ধর্ম সে সে পালন করবে। কোন ধর্মের উপর হস্তক্ষেপ করা যাবে না। আগামীতে কোন ধর্মিয় উপসানালয় পাহারা দিতে হবে না। সবাই নিরাপদে থাকবেন।

তিনি বলেন, বর্তমান সরকারকে বলছি, এখনও যারা কারাগারে বন্দি আছে তাদের মুক্ত করতে হবে। অতীতের স্বৈরশাসক জাতিকে ভাগ করে টুকরো টুকরো করে জাতির মধ্যে হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে। আমরা চাই হিংসা বিদ্বেষের অবসান হোক। সবগুলো হাত এক মোহনায় একত্রিত হোক। সবাই মিলে একটা মহাসমুদ্রে একত্রিত হোক।

জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাড. হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, জামায়াত নেতা মাসুদ সাঈদী। এসময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর তিনি ঝালকাঠি নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসার মাঠে সুধি সমাবেশে বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit