রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

নাইজেরিয়ায় ২০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত ৫৪

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫৪ জন নিহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। শুক্রবার ২ শতাধিক যাত্রী নিয়ে দেশটির নাইজার নদীতে একটি নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। রবিবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ জনেরও বেশি যাত্রী নিয়ে শুক্রবার ভোররাতে একটি নৌকা ডুবে যাওয়ার পর নাইজেরিয়ার নাইজার নদী থেকে অন্তত ৫৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এছাড়া ডুবে যাওয়া নৌকাটির আরোহী চব্বিশ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে কেউ কেউ এখনও হাসপাতালে রয়েছেন। এছাড়া আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ হতে পারেন বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি তবে অনেক যাত্রীই প্রয়োজন অনুসারে লাইফ জ্যাকেট পরে ছিলেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। দায়িত্বে থাকা স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, নৌকায় ঠিক কারা উঠেছিলেন সে সম্পর্কে সঠিক বিবরণ পাওয়া কঠিন কারণ সেখানে কোনও রেকর্ড রাখা ছিল না।

নৌকাডুবে বহু মানুষের মৃত্যু অবশ্য নাইজেরিয়ায় বিরল কোনো ঘটনা নয়। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার নাইজার প্রদেশে নৌকাডুবে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

সোর্সঃ বিবিসি

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit