রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন দেওয়ার আইন করল বেলজিয়াম

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামে যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন সুবিধা দিতে একটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনের আওতায় যৌনকর্মীদের কর্মসংস্থান চুক্তি, স্বাস্থ্য বিমা ও অসুস্থতাজনিত ছুটির সুবিধাও রাখা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে এই প্রথম এই ধরনের কোনো আইন চালু হয়েছে। খবর বিবিসির।

নতুন এই আইনে, যৌনকর্মীরাও আনুষ্ঠানিক নিয়োগ চুক্তি, স্বাস্থ্যবিমা, অবসরভাতা, মাতৃত্বকালীন ছুটি এবং অসুস্থতার জন্য ছুটির আবেদন করার যোগ্য হবেন। সর্বোপরি, এ কাজকে অন্য যেকোনো চাকরির মতো গণ্য করা হবে। নতুন এ আইন প্রণয়নকে স্বাগত জানিয়েছেন যৌনকর্মীরা।

এর আগে, ২০২২ সালে বেলজিয়ামে যৌনকর্মকে অপরাধমুক্ত করা হয়। এছাড়া জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস ও তুরস্কের মতো কয়েকটি দেশেও এ পেশা বৈধ। তবে কর্মসংস্থান অধিকার ও চুক্তির অধিকার বেলজিয়ামই প্রথম দিল। করোনা মহামারিকালে যৌনকর্মীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা না দেওয়ায় ২০২২ সালে ব্যাপক বিক্ষোভ হয়। তার পরিপ্রেক্ষিতেই এই আইনের খসড়া প্রণয়ন করল বেলজিয়াম সরকার।

কিউএনবি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit