শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

বিকেলের মধ্যেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফিনজাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড় ফিনজালে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আজ শনিবার বিকেলে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে। এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলো ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অফিস।

শনিবার (৩০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ঘূর্ণিঝড় ফিনজাল শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০৫ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আজ শনিবার বিকেলে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএমডি জানায়, এটি কারইকাল এবং মামাল্লাপুরম দিয়ে তামিলনাড়ু উপকূল অতিক্রম করবে। ওই সময় বাতাসের গতিবেগ ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং ঝড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এরইমধ্যে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

তামিলনাড়ু পুদুচেরি, চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোর জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

বর্ষা পরবর্তী মৌসুমে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হলো ফিনজাল। গত অক্টোবরে দানা নামের আরেকটি ঘূর্ণিঝড় ভারতীয় উপকূলে আঘাত হানে।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit