শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

জুমার দিনে শহিদ সাইফুলের জন্য দোয়া করার আহ্বান আসিফ নজরুলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বিদেশে শ্রমিক শোষণ বন্ধের বিষয়ে আমরা কাজ করছি। প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি-পাওয়ার অব অ্যাটর্নি সহজীকরণ এবং ইসলামী ব্যাংকগুলো থেকে টাকা স্থানান্তর ও তোলার সমস্যার সমাধানেও আইন মন্ত্রণালয়ে কাজ করছে। 

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান। পোস্টে তিনি জুমার দিনে শহিদ আইনজীবী সাইফুলের জন্য দোয়া চেয়েছেন। ওই পোস্টে আইন উপদেষ্টা আরও লিখেছেন, আমি সরকারি কাজে কাতারে ছিলাম তিনদিন। আমার হোটেলে যে-সব বাংলাদেশি ভাইরা কাজ করেন তাদের থেকে তাদের বঞ্চনার অনেক খবর শুনেছি। দূতাবাসে আমন্ত্রিত অনেক শ্রমিক ও পেশাজীবী ভাই-বোনের সঙ্গে কথা বলেছি। দূতাবাসের কর্মকর্তাদের বক্তব্যও শুনেছি। 

সেখানকার প্রবাসী ভাই-বোনদের মূল অভিযোগ পাসপোর্ট-এনআইডি-পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত বিষয়ে এবং সেখানে কর্মসংস্থান ও পারিশ্রমিক নিয়ে। এরমধ্যে পাসপোর্টের বিষয়ে আমি ডিজির সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে পাসপোর্ট সরবরাহ শুরু হবে।

তিনি আরও লেখেন, পাসপোর্ট আর এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তবে সেখানে আমি যোগাযোগ অব্যাহত রাখব। কালকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে পাসপোর্ট ফি কমানো বা কমহারে সবার জন্য একরকম করার কথা বলেছি। এটা নিয়ে আমার যোগাযোগ অব্যাহত থাকবে। এছাড়া পাসপোর্ট আর এনআইডি সহজীকরণের বিষয়ে কী কী করা যায় তা আইন মন্ত্রণালয়ের থেকে খতিয়ে দেখব। 

প্রবাসে শ্রমিকদের শোষণ বন্ধে কাজ করছি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বিদেশে শ্রমিক শোষণ বন্ধের বিষয়ে আমরা কাজ করছি। কিছুটা অগ্রগতি হোক, তখন জানাব। এছাড়া ইসলামী ব্যাংকগুলো থেকে টাকা স্থানান্তর ও তোলার সমস্যা বিষয়ে অভিযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এটি সমাধানের জন্য অর্থসংস্থান করেছে। আমরা সর্বতোভাবে এই ব্যাংকগুলোর ওপর বিগত সরকার আমলে করা অবিচারগুলো (যা আমি সুপরিকল্পিত বলে মনে করি) নিরসনের চেষ্টা করবো। 

সবশেষে তিনি লেখেন, আপনারা ভালো থাকবেন। পবিত্র জুমার দিনে আমাদের শহিদ ভাই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের মাগফেরাত এবং আমাদের সকলের হেদায়েতের জন্য দোয়া করবেন। প্রসঙ্গত, সাইফুল চট্টগ্রামে ইসকন নিয়ে দুগ্রুপের সংঘর্ষের সময় নিহত হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit