বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

জুলাই আগষ্টে শহিদদের আত্মত্যাগে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে অনিন্দ্য ইসলাম অমিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : বিএনপি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত)সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুথানে প্রায় ১ হাজার ছাত্র জনতা শহিদ হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২২ হাজার ছাত্র জনতা। তিনি বলেন জুলাই আগষ্টে সকল শহিদদের আত্ম ত্যাগের কারনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।দেশ ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেয়েছে।

দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরে পেয়েছে। তাই এখন প্রয়োজন একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় নির্বাচন।যে নির্বাচনে মানুষ তার পছন্দের ব্যাক্তিকে ভোট দিয়ে সরকার গঠন করবে। তিনি বলেন বিনা ভোটের এই ফাসিবাদী সরকারের বিরুদ্ধে দীঘ ১৬/১৭ বছর আন্দোলন সংগ্রাম করে বিএনপি’র কত নেতা কর্মি খুন, গুম, অপহরনহ হয়েছে তা দেশের মানুষ জানে। তাই আগামী জাতীয় নির্বাচনে প্রস্তুত নিতে তৃনমুল পর্যায়ে সকল নেতা কর্মিদের ঐক্য বদ্ধ ভাবে থাকার জন্য আহবান জানান।

তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে জুলাই আগষ্টে সকল মহিদ ও আহতদের পরিবারের পাশে বিএনপি থাকবে। ঁসোমবার বিকালে বেনাপোলের শহিদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করতে এসে এসব কথা বলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত)সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার বিকালে বিএনপি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত)সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিএনপিনেতা কর্মিদের সাথে নিয়ে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে যান। এ সময় তিনি শহিদ আব্দুল্লাহ কবর জিয়ারত করেন।

এর পর তিনি আব্দুল্লাহ’র বাড়িতে যান। সেখানে তিনি শহিদ আব্দুল্লাহ’র পিতা আব্দুল জব্বার ও তার পরিবারের সদস্যদের সাথে কখা বলেন। এ সময় তার সাথে ছিলেন, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির,বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি নুরুজ্জামান লিটন, যশোর জেলা যুবদলের সাধারন সম্পাদক আনসারুল হক রানা,জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারন সম্পাদক কামরুজ্জামান বাপ্পিসহ যশোর, শার্শা ও বেনাপোল বিএনপি,যুবদল, কৃষকদল ও ছাত্রদলের শত শতনেতা কর্মি উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit