শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বমানের পর্যটন শিল্প গড়তে সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সফরে সিএনএনকে নিষিদ্ধ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে ইসরায়েল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড ‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

চরম ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া, ১২ রান তুলতেই নেই ৩ উইকেট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিনের শেষ বিকেলে বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে মাত্র ১২ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। 

ঘরের মাঠে টেস্টে কিউইদের বিপক্ষে ধবলধোলাই হওয়ার অস্ট্রেলিায়র বিপক্ষেও শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। ১৫০ রানেই অলআউট হওয়ার পরও ৪৬ রানের লিড পায় ভারত। 
 
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল মিলে গড়েন ২০১ রানের ওপেনিং জুটি। রাহুল ৭৭ রানে ফিরলেও রেকর্ডগড়া সেঞ্চুরি তুলে নেন জয়সওয়াল। অন্য প্রান্তে দীর্ঘদিন পর সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলিও। 
 
দুই সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। তাদের লিড দাঁড়ায় ৫৩৩ রানের। ভারতের পাহাড়সম রান তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে মাত্র ১২ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে প্যাট কামিন্সরা।

এ দিন বুমরাহ’র প্রথম ওভারেই এলবিডব্লিউ হন নাথান ম্যাকসুইনি। নাইটওয়াচম্যান হিসেবে নামা প্যাট কামিন্সকে ফেরান মোহাম্মদ সিরাজ। দিনের শেষ বলে আউট হয়েছেন মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়ার জিততে হলে প্রয়োজন আরও ৫২২ রান, হাতে আছে ৭ উইকেট।

 

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit