শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

যানজটে গুলি, অস্ত্রসহ জাপার সাবেক এমপি আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : যানজটে আটকা পড়ে ফাঁকা গুলির অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাতে উপজেলার পাকুড়িয়া খোয়াই নদীর ব্রিজে এই ঘটনা ঘটে।

আটক সুহেল প্রথমে অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দেন। পরে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের চাপে নীলফামারী–৩ আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য থাকার কথা প্রকাশ করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। এরই প্রেক্ষিতে মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ জানায়, আজ দুপুরে সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল শ্রীমঙ্গল থেকে চুনারুঘাটে আসার পথে পৌরশহরের খোয়াই নদীর ব্রিজে যানজটে আটকা পড়েন। এই সময় একটি মোটরসাইকেল তাঁর গাড়িতে ধাক্কা দিলে তিনি ক্ষেপে যান এবং মোটরসাইকেল আরোহী উপজেলার উষাইনগর গ্রামের জিএম শাহীনকে মারপিট করেন। এতে উত্তেজিত জনতা তাঁকে ঘিরে পেলে।

একপর্যায়ে তিনি তার সঙ্গে থাকা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্ব একদল পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে সামাল দিয়ে রানা মোহাম্মদ সুহেলকে থানায় নিয়ে আসেন।

প্রথমে মেজর রানা পরিচয় দিলেও পরে জানা যায়, তিনি নীলফামারী–৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে থানা–পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, রানা মোহাম্মদ সোহেল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগামের মহসিন মিয়ার ছেলে। সেনাবাহিনীর চাকরির পর অবসর নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চা ব্যবসায়ী, পঞ্চগড়ে তার কয়েকটি চা বাগান রয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit