রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করলেন আইএইএ প্রধান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিদর্শন করেছেন।

তেহরান সফরকালে শুক্রবার তিনি মধ্য ইরানে অবস্থিত দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ওই স্থাপনা দুটি পরিদর্শন করেন। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওই দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে আসছিল। সাম্প্রতিক সময়ে তেহরান বলেছিল, তারা পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কিত ‘সন্দেহ’ সমাধান করতে প্রস্তুত।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক প্রধান রাফায়েল গ্রোসি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে পৃথক বৈঠক করেন। শুক্রবার তিনি ফোরডো এবং নাতানজে অবস্থিত দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থল পরিদর্শন করেন।

গত বুধবার তেহরান সফরের একদিন আগে জাতিসংঘের পারমাণবিক প্রধান বলেছিলেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনও প্রমাণ আইএইএ পরিদর্শকদের কাছে নেই।

তিনি আশা প্রকাশ করেন, ফোর্ডো ও নাতানজে পারমাণবিক স্থলে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ এটি তাকে ইরানের পারমাণবিক কর্মসূচির উন্নয়নের একটি পূর্ণাঙ্গ ধারণা গঠনে সাহায্য করবে। সূত্র: প্রেসটিভি

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit