রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সংবিধান সংস্কার কমিশনের তৃতীয় মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : সংবিধান সংস্কার কমিশন দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তৃতীয় দিনের মতো সংবিধান সংস্কারে মতবিনিময় করেছে। বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা এ মতবিনিময় করেন। 

পরে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মত দেন ড. বদিউল আলম মজুমদার, মতিউর রহমান, মাহফুজ আনাম, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ডা. জাহেদ উর রহমান, দিলীপ কুমার সরকার, মুফতি সাইফুল ইসলাম এবং মুফতি আব্দুল্লাহ মাসুম।

এ মতবিনিময় সভায় কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ অংশগ্রহণ করেন। এছাড়াও আরও কয়েক দিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময় সভা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit