রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শতভাগ অনলাইনে এলডি ট্যাক্স পরিশোধে দায়িত্বশীলতার ওপর তাগিদ ভূমি উপদেষ্টার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকা, ১৩ নভেম্বর ২০২৪ (বাসস) : ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের চলমান শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধ কার্যক্রমকে সফল ও ফলপ্রসূ করতে ভূমি মালিকদের দায়িত্বশীল সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। 

তিনি আজ বুধবার তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমি মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন আয়োজিত তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার অনলাইনে শতভাগ এলডি ট্যাক্স পরিশোধ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ভূমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে  অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ স্থানীয় ভূমি মালিকগণ বক্তব্য রাখেন।

ভুমি উপদেষ্টা বলেন, ভূমিসেবা পুরোপুরি হয়রানি ও জনবান্ধব করতে মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। দেশে-বিদেশে যে কোন স্থান থেকে এসব সেবা ঘরে বসে বা কলসেন্টারের মাধ্যমে গ্রহণ করা যাচ্ছে। তিনি বলেন, এলডি ট্যাক্স শতভাগ অনলাইনে পরিশোধ কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। 

ভূমি সচিব বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর সারাদেশের মানুষের জন্য ভূমিসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে পাইলটিং হিসেবে তেজগাঁও এর তেজতুরী বাজার মৌজাকে মডেল হিসেবে গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলার ১৯ টি সার্কেলের সব মৌজায় দ্রুত অনলাইনে শতভাগ ভূমিসেবা চালু করা হবে। তিনি ভূমি মালিকদের এ সেবা কার্যক্রমে অংশ নিয়ে এলডি ট্যাক্স পরিশোধের মাধ্যমে মালিকানা নিশ্চিতকরণের পরামর্শ দেন।

উল্লেখ্য, ভূমিসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ঢাকা জেলার তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার ভূমিসেবাকে পাইলটিং-এর আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ভূমি উন্নয়ন কর সেবা দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এ মৌজার সকল হোল্ডিং ইতোমধ্যে সিস্টেমে এন্ট্রি হয়েছে। ২ হাজার ৫০০ এর অধিক ভূমি মালিককে ‘ভূমিসেবা কলসেন্টার‘ থেকে কল করে বকেয়া কর পরিশোধের বিষয়ে অনুরোধ করা হয়েছে।  

তেজতুরি বাজার মৌজার যে কোন নাগরিক www.ldtax.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে এ মৌজায় অবস্থিত হোল্ডিং এর এলডি ট্যাক্স ঘরে বসেই নির্বিঘেœ ও শতভাগ অনলাইনে দিতে পারবেন এবং সাথে সাথে দাখিলা পেয়ে যাবেন। ঘরে বসে নাগরিক পরিশোধিত কর তাৎক্ষণিক জমা হবে সরকারি কোষাগারে অটোমেটেড চালানের মাধ্যমে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit