রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

জেল থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। আগামী ২৪ নভেম্বর এই পদযাত্রা কর্মসূচি পালন করবে তার দল। 

বুধবার আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইসলামাবাদ মার্চের জন্য একটি কমিটি গঠন করেছেন।তবে তিনি কমিটির নাম প্রকাশ করতে রাজি হননি।

এর কারণ জানিয়ে ইমরান খান বলেন, আমি নাম দেব না কারণ তখন তাদের গ্রেফতার করা হবে।খবর জিও নিউজ উর্দূর। 

ফয়সাল চৌধুরী বলেন, ইমরান খান বলেছেন, ২৪ নভেম্বর বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ। পাকিস্তান এবং বিশ্বজুড়ে প্রতিবাদ হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না।

ফয়সাল চৌধুরীর মতে, এটি প্রতিবাদের চূড়ান্ত ডাক, আমাদের দাবি ২৬ তম সংশোধনী প্রত্যাহার এবং আমাদের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া উচিত।বিনা বিচারে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে।

ফয়সাল চৌধুরী বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বলেছেন, পিটিআইয়ের পুরো নেতৃত্ব প্রতিবাদে বেরিয়ে আসবে এবং দলের সবাই জানে কাকে কী করতে হবে।তবে বিক্ষোভ শেষ করার এখতিয়ার একটি কমিটির হাতে থাকবে ।

অন্যদিকে ইমরান খানের বোন আলিমা খান বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চূড়ান্ত ডাক দিয়েছেন এবং প্রত্যেক কর্মীকে উদ্দেশ্য করে বলেছেন, পুরো পাকিস্তান থেকে বেরিয়ে আসতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit