রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, চেন্নাইগামী বিমানে তল্লাশি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১০ নভেম্বর) দুপুরে হঠাৎই কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর চেন্নাইগামী একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। সেই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরজুড়ে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি। কলকাতা বিমানবন্দরের ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট’ কমিটির সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। 

কিন্তু বিমানবন্দর সূত্রে জানা গেছে, তল্লাশিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে দুপুর ৩টা নাগাদ বিমানটি ছাড়ার কথা থাকলেও, তল্লাশির কারণে বিমানের উড্ডয়নে দেরি হচ্ছে। যার জেরে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
 
বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার দুপুরে নির্ধারিত সময়েই বিমানে চেপে বসেছিলেন যাত্রীরা। বিমান উড্ডয়নের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তার মধ্যেই হঠাৎ একটি উড়ো ফোনে জানানো হয়, বিমানে বোমা রয়েছে। এর পরেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে বিমানটিকে আইসোলেশনে নিয়ে গিয়ে শুরু হয় তল্লাশি। কিন্তু দীর্ঘ তল্লাশির পরেও সন্দেহজনক কিছু মেলেনি।
 
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি পাঠানো হচ্ছে। অভ্যন্তরীণ বিমান তো বটেই, আন্তর্জাতিক বিমানেও ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। গত দু’সপ্তাহে ৫০০-রও বেশি বিমানে বোমা থাকার হুমকি তথ্য ছড়িয়েছে। গত সপ্তাহেই কলকাতা বিমানবন্দরে আসা-যাওয়ার অন্তত সাতটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল।
যদিও পরে দেখা যায়, সবগুলো বিমানেই বোমা রাখার তথ্য ভুয়া। যদিও একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ বেড়েছে ভারত সরকারের। এই সমস্যার সমাধানে একাধিক পদক্ষেপও নেয়া হয়েছে।
 
সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit