বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ডেরেক ল’র সঙ্গে কী আলোচনা হলো বিএনপির, জানালেন খসরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক ল’র সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান আমির খসরু।

বিএনপির স্থায়ী কমিটির এই বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেয়া সহজ না বলে তারা জানিয়েছেন। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।  রাজনৈতিক দৈন্যতা থেকে আওয়ামী লীগ বিভিন্ন বেশে সামনে আসার চেষ্টা করছে অভিযোগ করে খসরু বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু সেই সুযোগ তাদের নেই। তারা সব কিছু হারিয়ে ফেলেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে আমির খসরু বলেন, খালদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কিছু কাজ অসমাপ্ত রয়েছে। সমাপ্ত হলেই তিনি বিদেশে যাবেন। সেটা ২ দিনও লাগতে পারে, আবার ১ সপ্তাহও লাগতে পারে। তবে আমরা আশা করছি, বেশি সময় লাগবে না।এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় ডেরেক ল’র সঙ্গে বিএনপির প্রতিনিধিদের প্রায় ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক ল’র নেতৃত্বে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit