শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

বোরকা নিষিদ্ধ হচ্ছে সুইজারল্যান্ডে, মুখ ঢাকলেই জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোরকা নিষিদ্ধে ২০২১ সালে সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা দেয়ার পক্ষে রায় দেয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এরপর সরকার সিদ্ধান্ত নেয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ গণরায় কার্যকর করা হবে।

সুইজার‌্যলান্ডের ফেডারেল কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, বোরকা পরা নিষিদ্ধের আইন কার্যকরের তারিখ ধার্য করা হয়েছে এবং যারা এই আইন ভাঙবেন তাদের অন্তত এক হাজার ১৪৪ ডলার জরিমানা হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩৭ হাজার টাকার বেশি।
 
সুইজারল্যান্ড সরকার জানিয়েছে, ২০২৫ সাল থেকে কার্যকর হতে যাওয়া আইনটি বিমানবন্দর, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। এছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও এই আইন কার্যকর হবে না। অর্থাৎ এসব এলাকায় মুখ ঢেকে রাখা যাবে।
 
এছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছে সুইজারল্যান্ড সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, বিনোদনের ক্ষেত্রে, বিজ্ঞাপনের কাজের ক্ষেত্রে ও ব্যক্তিগত সুরক্ষার প্রয়োজনে মুখ ঢেকে রাখা যাবে। তবে এক্ষেত্রে আগে থেকে কর্তৃপক্ষর কাছ থেকে অনুমতি নিতে হবে।
 
এদিকে বোরকার ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুসলিম সংগঠনগুলো এ আইনটির কঠোর সমালোচনা করেছে। এ আইন সেই একই গোষ্ঠীর উদ্যোগে চালু করা হয়েছে, যারা ২০০৯ সালে নতুন মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit