শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

একদিনে ৩০০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২৪ ঘণ্টায় তিন শতাধিক ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। কুরস্ক অঞ্চলে এই হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও ইউক্রেনের বেশকিছু যুদ্ধযানও ধ্বংস করার দাবিও করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাবাহিনী কুরস্ক সীমান্তে ৩০০’র বেশি সেনা সদস্যকে হারিয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেন এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আজ শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সেনা মৃত্যুর পর কুরস্ক সীমান্তে সামরিক সংঘর্ষের সময় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ৩০ হাজার ৮০০ সেনার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ইউক্রেনের ১৮৯টি ট্যাংক, ১২৩টি পদাতিক যুদ্ধ যান, ১০৭টি সাঁজোয়া বাহন, ১,০৯৫টি সাঁজোয়া যুদ্ধ যান, ৮৩৩টি মোটর যান এবং ২৬২টি আর্টিলারি অস্ত্রও ধ্বংস হয়েছে। 

এদিকে ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের দুটি মনুষ্যবিহীন ড্রোন (ইউএভি) ধ্বংস করেছে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ তার টেলিগ্রাম চ্যানেলে শনিবার এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, দায়িত্বে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমায় দুটি ইউএভি (ড্রোন) আটকায় এবং ধ্বংস করে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি জানান গভর্নর। 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit