শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

পর্যাপ্ত ম্যাচটাইম না পাওয়ায় ইউরোপ ছেড়ে আর্জেন্টিনায় ফিরতে চান পারাদেস!

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : এ মৌসুমে রোমা সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচ খেলে ফেললেও মাত্র তিনটিতে শুরুর একাদশে স্থান পেয়েছেন পারাদেস। সব মিলিয়ে ২৭২ মিনিট খেলেছেন তিনি। যা প্যারাদেশের জন্য তো বটেই, যে কারো জন্যই হতাশাজনক।

এ অবস্থায় ভিন্ন কিছু ভাবছেন পারাদেস। আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তোন এদুল বলছেন, রোমা ছেড়ে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে যেতে পারেন কাতার বিশ্বকাপ জয়ী। ২০১০ সালে ওই ক্লাবেই শুরু হয়েছিল তার সিনিয়র ক্যারিয়ার। এরপর রোমা, এমপোলি, পিটার্সবার্গ, পিএসজি ও জুভেন্টাস হয়ে গত বছর আবার রোমায় আসেন।

রোমার সঙ্গে ২০২৫ সালের জুন নাগাদ চুক্তি আছে পারাদেসের। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে আর চুক্তি না করলে আগামী মৌসুমে বোকা জুনিয়র্সে দেখা যেতে পারে তাকে। তবে এ ক্ষেত্রে বড় বাধা তার বেতন। রোমায় প্রতি বছর পাওয়া সাড়ে ৪ মিলিয়ন ইউরো বেতন দিয়ে বোকা তাকে নিতে নারাজ। বেতন কমালে আর্জেন্টিনায় পাড়ি দেয়ার সম্ভাবনা বাড়বে পারাদেসের।

তবে রোমা কোচ বদলালে ইতালিতেই ভাগ্য সুপ্রসন্ন হতে পারে আর্জেন্টাইন তারকার। জুরিচের অধীনে লিগে এবার ১২ নম্বরে আছে রোমা, পয়েন্ট মাত্র ১৩।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit