শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

দ্বিতীয় ওভারেই গুরবাজকে ফেরালেন তাসকিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ-আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ২ ওভারে ১ উইকেট হারিয়ে ৭ রান। দারুণ ফর্মে থাকা সেদিকুল্লাহ আতালের সঙ্গে উইকেটে অছেন রহমত শাহ।

শারজার স্পিন সহায়ক উইকেটে এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। চিরচেনা ভেন্যুতে চার স্পিনার এবং দুই পেসার নিয়ে মাঠে নেমেছে আফগানরা। 
 
দুই বোলার ভিসা জটিলতায় আরব আমিরাতে যেতে না পারায় বাংলাদেশের একাদশ সাজাতে ভালোই হিমশিম খেয়েছে। দুইজন স্পিনার এবং একজন পার্ট টাইম স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে টাইগাররা। একাদশে স্পেশালিস্ট পেসার আছেন ৩ জন। 
 
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, চলতি বছরের মার্চে। এদিকে চোটের কারণে সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। ফলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম। এ ছাড়া মাত্র একটি ওয়ানডে খেলা জাকির হাসানও ফিরেছেন একাদশে।  
 
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহয়দ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit