সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

আগাম ভোট দিয়ে যা বললেন কমলা হ্যারিস

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগেই রবিবার আগাম ভোট দিয়েছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে হ্যারিস জানান, তিনি মেইল ইন বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। তার সেই ব্যালট এখন ক্যালিফোর্নিয়ার দিকে যাচ্ছে।

এক্স-এ একটি ভিডিও প্রকাশ করেন কমলা হ্যারিস। ভিডিওতে তাকে পোস্টাল ব্যালট পেপার ধরে থাকতে দেখা যায়। এসময় তিনি দেশটির নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের স্বরই আপনাদের ভোট, আপনাদের ভোট মানে আপনাদের ক্ষমতা।”

কমলা হ্যারিস আরও বলেন, হ্যাঁ, এবারের নির্বাচনে খুব কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে। তবে আমরা জিততে যাচ্ছি।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে, সশরীরে গিয়ে আগাম ভোট এবং নির্বাচনের দিন ভোট দেওয়ার পদ্ধতি রয়েছে। ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে রয়েছে এই সুবিধা।

ভোটের দিন মঙ্গলবার সপ্তাহের মাঝামাঝি কর্মদিবস হওয়ায় অনেক ভোটার কেন্দ্রে যেতে পারবেন না, আর এই কারণে ভোটারদের আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাব ট্র্যাকারের তথ্যানুযায়ী, রবিবার পর্যন্ত ৭ কোটি ৭০ লাখেরও বেশি আমেরিকান এবারের নির্বাচনে তাদের আগাম ভোট দিয়েছেন। এর মধ্যে ৪ কোটি ২১ লাখ ৯৫ হাজার ১৮ জন ভোটকেন্দ্রে দিয়ে ভোট দিয়েছেন। এছাড়া ডাকযোগে ভোট দিয়েছেন ৩ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৬৭৪ জন। 

যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার বয়স হয়েছে এমন মোট জনসংখ্যা ২৩ কোটির বেশি। তবে নিবন্ধিত ভোটার প্রায় ১৬ কোটি। 

এবার চমক দেখিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হবেন, নাকি ইতিহাস সৃষ্টি করে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হবেন- তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ব। সূত্র: স্কাই নিউজ

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit