বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

গ্যারেজে মিলল ৮ কেজি গাঁজা, নগদ টাকা, আটক-১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  এ সময় মাদক বিক্রির নগদ ৪৫০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।সোমববার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজ থেকে তাকে আটক করা হয়।  আটক মো.বেলাল হোসেন (৪১) ওই গ্রামের বড় ভূঁইয়া বাড়ির মৃত জালাল আহম্মদের ছেলে।

এসব তথ্য নিশ্চিত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, আটক আসামি দীর্ঘদিন থেকে মাদক কারবার চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপজেলার মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজ অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি বেলালের গ্যারেজ থেকে ৮ কেজি গাঁজা,মাদক বিক্রির নগদ ৪৫০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ আরও বলেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হবে।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit