বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ড্রোন হামলার চরম মূল্য দিতে হবে: নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর ঘটনা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এ হামলার চরম মূল্য দিতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। তেল আবিবের সিজারিয়ায় অবস্থিত তার বাসভবনে এ হামলা চালানো হয়। নেতানিয়াহুর কার্যালয় থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হামলার কয়েক ঘণ্টা পর এ নিয়ে একটি বিবৃতি দেন নেতানিয়াহু। তিনি বলেন, আমাকে ও আমার স্ত্রীকে হত্যা করতে ইরানের প্রতিনিধি হিজবুল্লাহ যে প্রচেষ্টা চালিয়েছে তা তাদের বড় ধরনের ভুল। ইরান, তাদের প্রতিনিধি ও তাদের মিত্রদের কেউ ইসরায়েলের কোনো নাগরিকের ক্ষতি করার চেষ্টা করলে তাকে চড়া মূল্য দিতে হবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, নেতানিয়াহুকে হত্যার চেষ্টায় চালানো হামলার ঘটনায় ইরানকেই দায়ী করছে ইসরায়েল। এ হামলার কঠিন জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। কার্যালয় থেকে বলা হয়, তেল আবিবের উত্তরাঞ্চলে অবস্থিত তার বাসভবনে হিজবুল্লাহর একটি ড্রোন আঘাত হানে। তবে ওই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। এই হামলার ঘটনায় কেউ হতাহতও হয়নি বলেও জানানো হয়েছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, লেবানন থেকে একটি ড্রোন ইসরায়েলের কেন্দ্রের একটি ভবনে আঘাত হেনেছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, সিজারিয়ায় প্রধানমন্ত্রীর বাসভবনে একটি ইউএভি (মানবহীন আকাশযান) আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার লেবানন থেকে তিনটি ড্রোন ইসরায়েলে আঘাত হেনেছে। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit