মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

কয়েক বছরের মধ্যে সাকিবের জায়গা নেবেন মিরাজ: শান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : অপ্রত্যাশিতভাবে সাকিবের ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটেছে। কানপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত পর্যন্ত খেলা হচ্ছে না তার। যে কারণে বাধ্য হয়ে টিম কম্বিনেশন বদলাতে হচ্ছে টাইগারদের। তবে টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, কয়েক বছরের মধ্যেই সাকিবের অভাব ঘুচাতে পারবেন মেহেদী হাসান মিরাজ।

এই মুহূর্তে সাকিবের বিকল্প দেখছেন না টাইগারদের দলপতি শান্ত,  ‘এ মুহূর্তে ম্যাচ করা কঠিন। ক্যাপ্টেনের জন্য অবশ্যই কঠিন। উইকেট হয়ত পরিবর্তন হবে না। অতিরিক্ত বোলার বা ব্যাটার নিয়ে খেলতে পারতাম এটা থাকবে না। সাতে যে ব্যাট করবে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে মনে হয় না সাকিব ভাইয়ের মতো কোনো খেলোয়াড় আছে। তবে মিরাজ ভালো বিকল্প হতে পারে।’
সাম্প্রতিককালে টেস্টে ব্যাটে-বলে ভালো করেছেন মিরাজ। তার মধ্যেই আগামীর সাকিবকে দেখছেন শান্ত,  ‘টেস্ট ক্রিকেটে খুবই ভালো করছে। ব্যাটিং বোলিং দুটোতেই। তবে আরও উন্নতির জায়গা আছে মিরাজও দায়িত্ব নিতে প্রস্তুত। গত কয়টি টেস্টে ওর ব্যাটিং দেখুন, আগের চেয়ে অনেক ভালো, দলকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। আমি আশা করব পরবর্তী কয়েক বছরের মধ্যে মিরাজ সাকিব ভাইয়ের জায়গাটা নিতে পারবে ইনশাআল্লাহ।’

সাকিব না থাকায় একজন বাড়তি ব্যাটার বা বোলারকে খেলাতে হবে টাইগারদের। যে কারণে লোয়ার মিডল অর্ডারে দলের হাল কে ধরবেন তা নিয়ে চিন্তায় বাংলাদেশ। শান্ত অবশ্য আশার বাণী শোনাচ্ছেন,  ‘ব্যাটার আছে। মুশফিক-সাকিব ভাই না থাকলে… উনারা অনেক অভিজ্ঞ। যারা আসবে তাদের সময় দিতে হবে। প্রক্রিয়ার ব্যাপার। আশা করব যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন, ঐ ইনটেনসিটি নিয়ে যেন খেলে। খেলোয়াড়রা যেন নিজেরাই দায়িত্ব নেয়। অপেক্ষা না করে- কেউ এসে বলে দিবে বা সুবিধা দিবে। নিজেই যেন ঐ সুবিধা আদায় করে নেয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়ার মতো প্র্যাকটিস করে।’

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit