শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সংযোগ সড়ক উড়িয়ে দিলো উত্তর কোরিয়া, পাল্টা জবাব সিউলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ফুটেজে উত্তর কোরিয়ার ‘শত্রুতামূলক’ কার্যকলাপ দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, কিম জং উনের সেনাবাহিনী দুই দেশকে সংযোগকারী সীমান্ত সড়কে বিস্ফোরক স্থাপন করছে। এরপর সেটি বিস্ফোরণ ঘটিয়ে মুহূর্তে সড়কটি ধসিয়ে দেয়া হয়। এর ফলে বন্ধ রয়েছে স্থল যোগাযোগ।

পিয়ংইয়ং গত সপ্তাহেই স্থল যোগাযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়েছিল। সেসময়, দুই দেশকে সম্পূর্ণভাবে আলাদা করার লক্ষ্যে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছিল। আন্তঃকোরিয়ান সহযোগিতার প্রতীক হিসেবে দেখা সড়ক ও রেলপথ কেটে দেয়ার হুংকার ছিল পিয়ংইয়ংয়ের। কোরিয়ান পিপলস আর্মি (কেপিএ) এই পদক্ষেপকে যুদ্ধ প্রতিরোধের জন্য একটি ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেছে। দাবি করেছে, এটি দক্ষিণ কোরিয়ায় যুদ্ধ অনুশীলন এবং এই অঞ্চলে আমেরিকান পারমাণবিক অস্ত্রের ঘন ঘন উপস্থিতির প্রতিক্রিয়া ছিল।
 
এদিকে বিস্ফোরণের পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সীমান্তের ওপারে গুলি ছুড়ে। কিন্তু এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি স্বীকার করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিবৃতি দিয়ে বলেছে, উত্তর কোরিয়ার ‘বাড়াবাড়ির জবাবে’ সিউলের সামরিক বাহিনী শক্তি প্রদর্শনে মিলিটারি ডিমার্কেশন লাইনের (এমডিএল) দক্ষিণ এলাকায় গুলি চালিয়েছে। এছাড়া উত্তর কোরিয়ার ওপর নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো বেআইনি পদক্ষেপ মোকাবিলায় দক্ষিণ কোরিয়া প্রস্তুত বলেও জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit