শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

সাকিবের দেশে আসা-যাওয়ায় আইনি কোনো বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

আসিফ মাহমুদ বলেন, ‘আইনি বিষয়তো আইনি বিষয়, এটা নিয়ে আমি কিছু বলতে পারব না। একটা হচ্ছে সাবজুডিস, দ্বিতীয় হচ্ছে আইন মন্ত্রণালয় এ বিষয়ে কনসার্ন আছে, উত্তরটা দিতে পারবে।’

‘আমাদের জায়গা থেকে প্রত্যেক খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। আর সেটা আমরা পালন করব। যেহেতু আমার মন্ত্রণালয় কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি আইনি বাধা আছে কিনা, দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি, এখন পর্যন্ত কোন বাধা নেই,’ বললেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘কোর্ট যদি কোন অর্ডার দেয়, সেটা কোর্টের বিষয়। এটা তো আর আমার বিষয় না। কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার আইনি বাধা নেই।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit