শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইন্দোনেশিয়ার মুদ্রাবাজারে আগুন, ১ ডলার পেতে খরচ হচ্ছে ১৮ হাজার রুপিয়াহ মণিপুরে সশস্ত্র হামলায় ৩ জনের প্রাণহানি, বহু বাড়িঘর ধ্বংস মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র চাইলেই ইরানের ইউরেনিয়াম নিতে পারি, কিন্তু নেব না: ট্রাম্প বিশ্বকাপ ২০২৬: হারাতে পারে পুরোনো জৌলুশ বাথরুমে মিলল দম্পতির শেষ আলিঙ্গন অবস্থায় মরদেহ! ইরানকে তিন দিক থেকে ঘেরাও, আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস যুদ্ধ চাই না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে: আরাগচি কিউবার প্রেসিডেন্ট ও পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ থামাতে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির

ফারুক খানকে ১০ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : গুলিতে মকবুল নামের এক বিএনপি কর্মী মৃত্যুর মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন পুলিশ। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান এ আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যার আদালতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ অক্টোবর) দিনগত রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির একদফা দাবি আন্দোলন কর্মসুচি ঘিরে সারাদেশের নেতাকর্মীরা যখন জড়ো হতে থাকেন তখন আসামিরা বিএনপির সমাবেশ বানচালের সিন্ধান্ত নেন। ২০২২ সালের ৭ ডিসেম্বর অজ্ঞাতনামা ৫০০/৬০০ জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন।

আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন। এসময় বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীদের লাঠিচার্জ ও গুলি করেন। এসময় মকবুল নামে এক বিএনপি কর্মী আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit