শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ছাত্ররা কেন সচিবালয়ে, সরকারি দফতরে যাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রচার দলের আয়োজনে বিএনপির ভূমিকা প্রতিপাদ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, ছাত্রদের অধিকার আদায়ে আমরা মাঠে নেমেছি বলেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ ছাত্রদের প্রতিটি আন্দোলনে বিএনপি পাশে ছিল, ছাত্রদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন৷

তিনি বলেন, আপনাদের সম্মান করি তবে রাজনৈতিক নেতাদের অসম্মান করবেন, ঘৃণা করবেন এটা ঠিক না৷ বিএনপির এ নেতা আরও বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে ১৬ বছরের আন্দোলন ব্যর্থ হবে৷ আপনারা সফল হোন আমরা চাই৷ আমরা আপনাদের সাথে আছি। নির্বাচন নিয়ে তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে ৯০ ভাগ মানুষ ভোট কেন্দ্রে আসবে ভোট দিতে৷ অযথা সময় নষ্ট না করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন।

 একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার দেশের কল্যাণে অগ্রাধিকারমূলক কোনো কাজ করছে না। এই সরকারের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই উল্লেখ করে তিনি বলেন, ঘুম থেকে উঠে অনেকেই উপদেষ্টা হয়ে গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit