সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

পৃথিবীর সবগুলো সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় নেপালি কিশোরের

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এর মাধ্যমে নিমা সেই গুটিকয়েক মানুষের কাতারে জায়গা করে নিয়েছেন যারা পৃথিবীর আট হাজার মিটারেরও বেশি ১৪টি পর্বতশৃঙ্গ আরোহণ করার গৌরব অর্জন করেছেন। তার প্রতিটি অভিযানে সঙ্গে ছিলেন আরেক পর্বতারোহী পাসাং নুরবু শেরপা।

শেরপা নিমা ১৬ বছর বয়সে উঁচু পর্বতগুলোতে আরোহণ শুরু করেন। এরপর ৭৪০ দিনের মধ্যে সবগুলো পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষার পরই নেপালের মানাসলুর চূড়ায় আরোহন করেন। মানাসলু বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত।
 
বুধবারের শিশাপাংমা আরোহণ ছিল নিমার বড় বড় সব অর্জনের তালিকায় নতুন সংযোজন। এর আগে বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে হিমালয়ের জি ও জি২, কাশ্মীরের নাঙ্গা পর্বত ও মাউন্ট এভারেস্ট জয় করেন। আর ১০ ঘণ্টায় লোৎসে শৃঙ্গ আরোহণ করেও রেকর্ড গড়েন তিনি।
 
শিশাপাংমার শিখরে পৌঁছনোর পর নিমা বলেন, ‘এই চূড়ার-বিজয় আমার ব্যক্তিগত যাত্রার শেষ নয়, এটি প্রতিটি শেরপার প্রতি শ্রদ্ধাঞ্জলি, যারা আমাদের জন্য নির্ধারিত ঐতিহ্যবাহী সীমার বাইরে গিয়ে স্বপ্ন দেখার সাহস করেছেন। পর্বতারোহণ কেবল শ্রম নয়, এটি আমাদের শক্তি, ধৈর্য ও আবেগের সাক্ষ্য দেয়।’
 
একই দিন পাকিস্তানি পর্বতারোহী শেহরোজ কাশিফ পৃথিবীর ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় আরোহনের গৌরব অর্জন করেন। পাকিস্তানের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবেও ইতিহাস গড়েছেন মাত্র ২২ বছর বয়সি এই যুবক। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit