শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর তীব্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জোহরান মামদানির স্ত্রীর সঙ্গে বাদানুবাদ, মিস ইসরাইলকে নিয়ে সমালোচনার ঝড় টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি ভারতকে সেই অভিযানের স্মৃতি মনে করিয়ে দিল পাকিস্তান আ. লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল হাসনাত-সারজিস: রাশেদ খান শুরুর অস্বস্তি কাটিয়ে বাংলাদেশকে বড় রানের আশা দেখাচ্ছেন শান্ত-মুমিনুল জুনে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূড়ান্ত সৌদির আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত করলেন ট্রাম্প সিঙ্গাপুর থেকে ২১৮৬ কোটি টাকা ব্যয়ে আসছে ৩ কার্গো এলএনজি

৫ মাত্রার বিপজ্জনক ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মিল্টন’, বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্লোরিডা এখনও হারিকেন ‘হেলেন’-এর বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। নতুন করে হারিকেন ‘মিল্টন’-এর ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় প্রশাসন অঙ্গরাজ্যের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

হারিকেন মিল্টনের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ মাইল। সাফির স্যাম্পসন স্কেলের পাঁচটি ধাপের মধ্যে হারিকেনটি এখন সবচেয়ে শক্তিশালী মাত্রার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, রোববার (৬ অক্টোবর) বিকেলে হারিকেন মিল্টনকে মৌসুমি ঘূর্ণিঝড়ে শ্রেণিভুক্ত করা হয়। কিন্তু ২৪ ঘণ্টারও কম সময়ে এটি ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নেয়।
 
বুধবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়তে পারে। অঙ্গরাজ্যটির পশ্চিম উপকূলসহ অন্যান্য কাউন্টি এরইমধ্যে স্থানীয় লোকজনকে জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। কারণ, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ বাতাস, বৃষ্টি ও ১২ ফুট উচ্চতার সুউচ্চ ঢেউয়ের আশঙ্কা করছেন তারা। দুর্যোগ পরিস্থিতির জন্য নেয়া হচ্ছে প্রস্তুতি।
 
হারিকেন সেন্টারের অনুমান অনুযায়ী, হারিকেনটি টাম্পা উপসাগরীয় অঞ্চলের মেট্রোপলিটন এলাকার কাছে আঘাত হানতে পারে। সেখানে ৩০ লাখেরও বেশি মানুষের বসবাস।
 
পিনেলাস কাউন্টি সোমবার পাঁচ লাখের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। অন্যান্য কাউন্টির প্রশাসন নিচু এলাকার মানুষদের অপেক্ষাকৃত উঁচু এলাকায় আশ্রয় নেয়ার আদেশ দিয়েছে।
 
হারিকেন সেন্টার আরও জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঘূর্ণিঝড়টি ইউকাটানের বন্দরনগরী প্রগ্রেসোর ৮০ মাইল পশ্চিম ও উত্তর পশ্চিমে এবং টাম্পা উপসাগরের ৬৭৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘণ্টায় ১০ মাইল গতিতে এটি পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
হারিকেন সেন্টার জানায়, ইউকাটান উপদ্বীপের উত্তর উপকূলে মঙ্গলবার রাতে হারিকেন-সৃষ্ট ঝড়ো হাওয়া ও বিধ্বংসী ঢেউ হতে পারে। ব ফ্লোরিডা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় হারিকেন মিল্টন আকারে বড় হতে পারে এবং ভয়াবহ বিপজ্জনক অবস্থায় থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit