মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

কেন হৃদয়ভাঙা পোস্ট ম্যাডোনার?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

বিনোদন ডেস্ক : আমেরিকান সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, ভাইকে নিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ম্যাডোনা।

দীর্ঘ সে স্ট্যাটাসে ম্যাডোনা লেখেন, ‘আমার ভাই ক্রিস্টোফার চলে গেছে। এতদিন তিনি আমার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। আমাদের মানসিক বাঁধন ব্যাখ্যা করা কঠিন। আমরা আলাদা ছিলাম আর সমাজ আমাদের কঠিন সময় দিয়েছিল, যা বোঝানো সম্ভব নয়।’
 
ম্যাডোনা আরও লেখেন, ‘শৈশবে একে অপরের হাত ধরে উন্মাদনায় নাচতাম। প্রকৃতপক্ষে, ওই নাচটা আমাদের কাছে ছিল এক ধরনের সুপারগ্লু, যা আমাদের একসাথে আটকে রেখেছিল।’ভাইয়ের অসুস্থতা প্রসঙ্গে ম্যাডোনা লেখেন, ‘গত কয়েক বছর সহজ ছিল না। ভাইয়ের সাথে কথা হতো না। কিন্তু ও অসুস্থ (ক্যানসার) হয়ে পড়লে আমরা মান-অভিমান ভুলে একে অপরের কাছে ফিরে আসার পথ খুঁজেছি।’
 
পোস্টের শেষের দিকে ম্যাডোনা লেখেন, ‘আমি যতটা সম্ভব তাকে বাঁচিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। শেষের দিনগুলোতে ব্যথায় কষ্ট পেয়েছে ভাই। আমি তখন শক্ত করে ওর হাত ধরেছি। আমরা একসঙ্গে নেচেছি। কিন্তু শেষ পর্যন্ত আমি খুশি যে, সেই যন্ত্রণা বেশিদিন ওকে ভোগ করতে হয়নি।’
 
আফসোস করে ম্যাডোনা লেখেন, তার মতো কেউ হবে না। আমি জানি, সে কোথাও নাচছে। এরপরই হৃদয়ভাঙার ইমোজি জুড়ে দেন ম্যাডোনা। প্রসঙ্গত, একাধারে কবি, চিত্রশিল্পী, ডিজাইনার ও নৃত্যশিল্পী ছিলেন ক্রিস্টোফার সিকোনি। রোববার (৬ অক্টোবর) ক্যানসারে ৬৩ বছর বয়সে সিকোনির মৃত্যু হলে ভেঙে পড়েন ম্যাডোনা। ভাইয়ের মৃত্যু নিয়ে কোনো কথাই বলেননি কোনো সংবাদমাধ্যমে। এরপেই নিজেকে সামলিয়ে ছোটভাইকে নিয়ে হৃদয়ভাঙা ইনস্টাগ্রাম পোস্ট দেন বিশ্ব মাতানো পপ সম্রাজ্ঞী।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit