মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, সবাই এক পরিবারের মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের পূজাটা যেন নতুন বাংলাদেশের পূজা হয়। বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কিছু থাকতে পারে না। এখানে আমরা সবাই একটা পরিবারের মানুষ। আমরা এখানে কে হিন্দু কে বৌদ্ধ এটা নিয়ে কোনো বৈষম্য নয়।

সোমবার (৭ অক্টোবর) টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, আমরা ঈদে আনন্দ করবো পূজায় ভয়ে থাকবো এটা হয় না। আমাদের পূজায় কেন ভয়ে থাকতে হবে। পুলিশ-আনসার দিয়ে পাহারা দিয়ে পূজাটাকে আনন্দময় করবো এটা তো হতে পারে না । পূজায় হিন্দু-মুসলিম সবাই মিলে আমরা আনন্দ করতে চাই। সেজন্য সামাজিকভাবে পরিস্থিতি তৈরি করতে হবে, যেন সবাই আনন্দটা করতে পরি। সবাই যদি চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো একটা পূজা করতে পারবো।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  জিয়াউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জেলা পূজা উদযাপন সমিতির সভাপতি চিত্ত রঞ্জণ সরকার,সেক্রেটারি ঝন্টু কুমার সরকার,উপ পরিচালক স্হানীয় সরকার, সিভিল সার্জন, প্রমুখ উপস্থিত ছিলেন। এর পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দেলদুয়ার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit