বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ভারতীয় বিমান বাহিনীর শো দেখতে এসে ৫ জনের মৃত্যু, আহত ৫০

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদনে আরও বলা হয়, দুর্বল ব্যবস্থাপনার কারণে এমটি ঘটেছে। অনুষ্ঠানে উপস্থিত হওয়া দর্শকরা জানিয়েছেন, প্রচণ্ড ভীড় সামলানোর মতো যথাযথ ব্যবস্থা না থাকা, ট্র্যাফিক পরিকল্পনার অভাব এবং পর্যাপ্ত গণপরিবহনের সংকট ছিল অনুষ্ঠানস্থলে। 

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, সমুদ্র সৈকতের সামনে একজন এবং অপর চারজন ঘটনাস্থলের আশেপাশে মারা গেছেন।
 
অনুষ্ঠানটি সমুদ্র সৈকতের একটি খোলা জায়গায় শুরু হয় সকাল ১১ টায়। চলে দুপুর ১টা পর্যন্ত। হাজার হাজার দর্শক যারা এই প্রদর্শনীটি দেখতে এসছিলেন তাদের অনেককে কড়া রোদের মধ্যে কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারী কর্মকর্তা জানান, ‘৫০ জনেরও বেশি মানুষ ডিহাইড্রেশন এবং ক্লান্তির কথা জানানোর পর তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’আইএএফের ৯২তম বার্ষিকী উদযাপনের জন্য মেরিনা বিচে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/দুুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit