শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ভারতীয় কাপড় উদ্ধার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ  পথে নিয়ে আসা ১৫৩ পিস ভারতীয় কাপড় উদ্ধার করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন। এসব কাপড়ের বাজারমূল্য আনুমানিক প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৫০ টাকা। শনিবার (৫ অক্টোবর ) ভোর  সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  মাটিরাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড চৌধুরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ  কাপড় গুলো জব্দ করা হয়।
মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ওয়াচু আনন্দ বাজার এলাকায় দিয়ে অবৈধ পথে ভারতীয় কাপড় মোটরসাইকেল যোগে মাটিরাঙ্গায় প্রবেশ হয়ে খাগড়াছড়ি সদরে নিয়ে যাছে এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার টিএ মো: হারুনের নেতৃত্বে সি টাইপ একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাপড়ের দুটি বস্তা চৌধুরীঘাট এলাকায় রাস্তার উপর ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় জিন্সের প্যান্ট ২৭টি, টি শার্ট ৬৬ টি, শার্ট ৪৪টি, কলার টি শার্ট ১৬টি, মোট ১৫৩ টি ভারতীয় কাপড় জব্দ করা হয়।
মাটিরাঙ্গা  জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো. কামরুল হাসান (পিএসসি) বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। জব্দকৃত কাপড় গুলো যথাযথ জমা করনের প্রক্রিয়া চলছে।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit