বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

সৈয়দপুরে গরু-ছাগলকে খাওয়াতে বেগুন ও মুলা কিনছেন ক্রেতারা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : নীলফামারীর সৈয়দপুরে হাট ও বাজারগুলোতে বেগুন ও মুলা ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কম হওয়ায় এই সবজি কিনে নিয়ে এখন গরু ও ছাগলকে খাওয়াচ্ছেন স্থানীয়রা। মৌসুমের শুরুতে এই বেগুন ও মুলা ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হয়। তবে বর্তমানে এ দুটি সবজি সস্তায় মিলছে। উপজেলার ঢেলাপীর হাটে শনিবার (৫ অক্টোবর) প্রতিকেজি বেগুন ও মুলা ১৫ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষেত থেকে কৃষকরা বেগুন ও মুলা তুলে বাজারে বিক্রি করছেন। যে কারণে দোকানে এ দুটি সবজির সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি। তাই দাম পড়ে গেছে। মানুষের নিজেরাও খাচ্ছে। তাদের গবাদি পশুদেরও খাওয়াচ্ছে।

 দোকানিরা এসব বেগুন ও মুলা ১০ টাকা কেজি দরে কিনে ১৫ টাকায় বিক্রি করছেন। আর হাট থেকে বেগুন ও মুলা কিনে শহরের দোকানিরা ২০ টাকা কেজি দরে বিক্রি করে লাভবান হচ্ছেন। কৃষক মো. জয়েন উদ্দিন জানান, বেগুন ও মুলাতে প্রথমের দিকে দাম মিললেও এখন দাম মিলছে না। বৃষ্টি আর বন্যায় ডুবে যাওয়ার আগেই এসব সবজি তুলে জমি খালি করা হচ্ছে আর কি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit